শান্তিগঞ্জে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বিদায়-বরণ অনুষ্ঠান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বিদায়-বরণ অনুষ্ঠান

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৭/২০২৪ ০২:৪৪:০০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বিদায়-বরণ অনুষ্ঠান

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কার্যকাল সমাপ্তি উপলক্ষে বিদায় এবং ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার(১ জুলাই) সকালে উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা পরিষদ ও  ইউনিয়ন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী সুকান্ত সাহার সভাপতিত্বে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাদাত মান্নান অভি, ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন জাকির ও মহিলা ভাইস চেয়ারম্যান রফিকা মহিরকে বরণ করে নেওয়া হয়৷ 

সেই সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদারকে বিদায় প্রদান করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রব্বানী চৌধুরী ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পুর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা তহুর আলী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল হক প্রমুখ৷ এ সময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন