তাহিরপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

তাহিরপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৭/২০২৪ ০৮:১৩:৪৩ পূর্বাহ্ন

তাহিরপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপাআমন ধান চাষের লক্ষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৮শত ৫০ জন  কৃষকের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন আক্তার,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ-দৌলা,উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা, দপ্তর সম্পাদক নরেন্দ্র নারায়ণ বৈশাখ,উপজেলা আওয়ামী লীগ সদস্য আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন দ্বীপক,  উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ-দৌলা জানান, চলতি  অর্থ বছরের খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপাআমন ধান চাষের লক্ষে  ৮ শত ৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ হবে। এই অর্থ বছরে প্রতিজন কৃষক ৫ কেজি বীজ, ও ১০কেজি করে সার পাবে।

উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন বলেন, বার বার অকাল বন্যা ও পাহাড়ি ঢলে কৃষকদের বীজতলা নষ্ট হচ্ছে, কৃষি প্রণোদনায় মানুষের বিরাট উপকার হবে। তারা সুন্দরভাবে আমন চাষ করতে পারবে।আমরা সব সময় কৃষকদের পাশে আছি এবং থাকব।আমাদের মাননীয় সংসদ সদস্য সব সময় এলাকার মানুষদের খোজ খবর রাখছেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন