ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান -ভাইস চেয়ারম্যান গণের দায়িত্ব হস্তান্তর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান -ভাইস চেয়ারম্যান গণের দায়িত্ব হস্তান্তর

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৭/২০২৪ ১০:০৫:০৮ পূর্বাহ্ন

ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান -ভাইস চেয়ারম্যান গণের দায়িত্ব হস্তান্তর

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে ৬ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান গণের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক -দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মুস্তাফা মুন্নার সভাপতিত্ব ও ইউ আর সি মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরন।ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী আব্দুস সামাদ, লিপি বেগম।

স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, ইউ পি চেয়ারম্যান সুন্দর আলী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন যুক্ত রাজ্য আওয়ামী লীগ নেতা আবাব মিয়া ও গীতা পাঠ করেন ইউপি সদস্য অজিত কুমার দাস।

এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সায়েদ মিয়া, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, ইউ পি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক,  বিল্লাল আহমদ, মাষ্টার আওলাদ হোসেন, উপজেলা আওয়ামিলীগ নেতা আজমান আলী, উপজেলা যুব লীগ নেতা আবু হানিফা সায়মন, দিলোওয়ার হোসেন চয়ন, পৌর যুবলীগ নেতা কহিন চৌধুরী প্রমূখ। এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন