জগন্নাথপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে অ নি য় ম, তদন্ত শুরু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে অ নি য় ম, তদন্ত শুরু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৭/২০২৪ ১১:১৪:৩৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে অ নি য় ম, তদন্ত শুরু

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালনা কমিটির দুজন অভিভাবক সদস্য নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১ জুলাই)  বেলা ১১টায় এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির আহবায়ক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. খালেদ সাইফুল্লাহ বলেন, তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। অচিরেই তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন দাখিল করা হবে।

উল্লেখ্য, গত ৩০ মে এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।

পরে ২ জুন এলাকাবাসীর পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট নির্বাচনে অনিয়ম ও ভোট জালিয়াতির অভিযোগ এনে পুননির্বাচনের দাবিতে লিখিত অভিযোগ করা হয়। এছাড়াও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপির নিকট এ বিষয়ে লিখিত অভিযোগ করা হলে, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে তদন্ত পূর্বক পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহনের সুপারিশ করেন।

যার প্রেক্ষিতে ৬ জুন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. খালেদ সাইফুল্লাহকে আহবায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন