বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে গেছে-ওবায়দুল কাদের
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫৫ PM

বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে গেছে-ওবায়দুল কাদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ০৮:৪৫:৪০ AM

বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে গেছে-ওবায়দুল কাদের

ফাইল ছবি


বিএনপির ঘুম হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপির চোখে ঘুম নেই, ঘুম হারাম হয়ে গেছে। ফখরুলের চোখে অশান্তির আগুন। লন্ডন থেকে ফরমান আসে, ইন অ্যান্ড আউট। 

সোমবার তেজগঁাওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? তারা নিজেরা নিজেদের বিশ্বাস করে না। কেউ কাউকে পছন্দ করে না। একজন আরেক জনকে বলে সরকারের এজেন্ট। তাদের আন্দোলন ভুয়া।’

বিএনপির এক দফা কোথায় গেল প্রশ্ন রেখে তিনি বলেন, ‘গেলো রে গেলো, সব নাকি ইন্ডিয়া হয়ে গেলো। গেলো রে গেলো, স্বাধীনতা গেলো, গেলো রে গেলো সার্বভৌমত্ব গেলো। কোথায় গেলো? ৫৩ বছর আমরা স্বাধীনতা নিয়ে টিকে আছি। কোথায় যাবো? ভারত আমাদের বন্ধু।’

বিএনপি ভারতের দাসত্ব চেয়েছিল মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘মনে আছে, নরেন্দ্র মোদি যখন ক্ষমতায় আসে প্রথম দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে বিএনপি নেতারা ভারতের হাইকমিশনের সামনে হাজির। হাইকমিশন বন্ধ, মিষ্টি আর ফুল নিয়ে হাজির। এই হলো বিএনপি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা ভারতের বিরোধিতা করে কিন্তু ওয়াশিংটনের ইচ্ছায় ভারতের কাছে গ্যাস বিক্রির অঙ্গীকার করে ২০০১ সালে ক্ষমতায় আসে।’

ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের সঙ্গে ২৫ বছরের মৈত্রী চুক্তি বঙ্গবন্ধু করে গিয়েছেন বলেই আজ ৬৮ বছরের সীমান্ত সমস্যার সমাধান হয়, আরেকটা বাংলাদেশের সমান সমুদ্রসীমা আমরা ভারতের কাছ থেকে আদায় করতে পেরেছি, শান্তিপূর্ণভাবে ছিটমহল বিনিময় হয়েছে।’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী
তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ