প্রধানমন্ত্রীর ভারত সফরে কিছুই পায়নি বাংলাদেশ -ফখরুল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর ভারত সফরে কিছুই পায়নি বাংলাদেশ -ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ০৮:৪৭:০২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর ভারত সফরে কিছুই পায়নি বাংলাদেশ -ফখরুল

ফাইল ছবি


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভারতের সঙ্গে অংশীদারিত্ব ও কানেক্টিভিটি- কোনো কিছুতে বিএনপির আপত্তি নেই। বাংলাদেশ কী পেল সেটাই মূল বিষয়। কিন্তু প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে বাংলাদশে কিছুই পায়নি।’ 

সোমবার বিকালে শেরে বাংলা নগরে প্রয়াত জিয়াউ রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীনের নেতৃত্বে আইনজীবীদের নিয়ে মির্জা ফখরুল ইসলাম শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। 

বিএনপি মহাসচিববলেন, ‘ভারতের সঙ্গে রেল করিডোরসহ বিভিন্ন সমঝোতা সম্পর্কে সরকার জনগণের কাছে মিথ্যাচার করেছে। এসব সমঝোতা-চুক্তির মাধ্যমে বাংলাদেশ অল্প সময়ের মধ্যে নির্ভরশীল হয়ে পড়বে।’

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং মহাসচিব কায়সার কামাল, জ্যেষ্ঠ আইনজীবী বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, রুহুল কুদ্দুস কাজল, খোরশেদ আলম প্রমূখ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, গত ৯ জুন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী মারা গেলে সেই পদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীনকে মনোনয়ন দেয় বিএনপি। দায়িত্বভার নেওয়ার পর তিনি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যান। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন