বন্যার পানিতে নিমজ্জিত তাহিরপুরের নিম্নাঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

বন্যার পানিতে নিমজ্জিত তাহিরপুরের নিম্নাঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ০৬:৩৭:৫৬ পূর্বাহ্ন

বন্যার পানিতে নিমজ্জিত তাহিরপুরের নিম্নাঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুরে  টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফের বাড়ছে তাহিরপুরের নদ-নদীর পানি। মেঘালয় সীমান্তের কাছে তাহিরপুর উপজেলার চাড়াগাঁও বড়ছড়া, বাগলী, চানপুর এলাকা দিয়ে প্রবল বেগে ঢলের পানি প্রবেশ করছে। ঢলের পানিতে তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চল নিমজ্জিত । এতে করে দ্বিতীয় বারের মতো বন্যা দেখা দিয়েছে তাহিরপুর উপজেলায়।

মঙ্গলবার  (২জুলাই )  সুরমা, যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীসহ  সবগুলো নদ-নদীর পানি বাড়ছে।

 কিছুদিন আগে বন্যার পানিতে নিমজ্জিত ছিল তাহিরপুর। সপ্তাহ দশদিন পেরুতে না পেরুতেই ফের বন্যার কবলে উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দা।অধিকাংশ মানুষের ঘরের ভিতর পানি, কারু ঘরের সমান সমান পানি, সকলের গরু ছাগল সহ আসবাবপত্র নিয়ে পরেছেন বিপাকে,আবার কিছু কিছু মানুষ আশ্রয় শিবিরে অবস্থান নিয়েছেন। 

গত সপ্তাহে ক্ষত চিহ্নিত রেখে যাওয়া বন্যার রেশ কাটতে না কাটতেই  আবারও  টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদী ও হাওরের পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এসব এলাকার কয়েক শতাধিক গ্রামের মানুষ নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

শনির  হাওর পাড়ের বাসিন্দা কামরুল হাসান জানান, আমরা হাওরাঞ্চলের বাসিন্দা প্রকৃতির কাছে অসহায়। আমাদেরকে প্রতি বছরেই বর্ষায় হাওরের ( আফাল) বড় বড়  ঢেউয়ের আগাত থেকে ঘর বাড়ি ও জীবন রক্ষায় প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়।কিছুদিন আগে বন্যা হয়েছে আবারও বন্যা দেখা দিয়েছে,আমরা সরকারের কাছে দাবি জানাই গ্রামের মানুষদের রক্ষা করতে হলে প্রতিটি গ্রামে ওয়াল প্রডাকশন দিতে হবে।

তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন জানান, অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে ফের বাড়ছে তাহিরপুরের নদ-নদীর পানি। এভাবে নদ নদীর পানি বাড়তে থাকলে হাওরাঞ্চলের মানুষ তাদের জান মাল গরু বাছুর নিয়ে বিপাকে পরবে।ইতিমধ্যে মানুষের নিরাপত্তার জন্য উপজেলার সবকটি আশ্রয়কেন্দ্র খোলে দেওয়া হয়েছে। আমরা সার্বক্ষণিক  বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার খোঁজখবর রাখছি। কোথাও কোনো সমস্যা হলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি, 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন জানান পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারনে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা সকলের অবগতির জন্য বলছি উপজেলার সবকটি আশ্রয়কেন্দ্র খোলে দেওয়া হয়েছে। কোন সমস্যা হলে আপনারা আতঙ্কিত না হয়ে সতর্ক হউন, এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন