ছাতকে বন্যা: ত্রাণের জন্য ইউ এনও বরাবর আবেদন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

ছাতকে বন্যা: ত্রাণের জন্য ইউ এনও বরাবর আবেদন

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ১০:৩৯:৩৮ পূর্বাহ্ন

ছাতকে বন্যা: ত্রাণের জন্য ইউ এনও বরাবর আবেদন

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাহাড়ি ঢল ও বৃষ্টির ফলে দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র জনগোষ্ঠীর বসতভিটা পানিতে তলিয়ে যাওয়ায় কোন ধরনের শ্রমিকের কাজ না পেয়ে বেকার বসে থাকায় দিশেহারা হয়ে পড়েন বন্যার্থ এসব মানুষ গুলো।

যোগাযোগ ব্যবস্থা অত্যান্ত নাজুক থাকায় সরকারি বেসরকারি সব ধরনের ত্রাণ তৎপরতা থেকে বঞ্চিত রয়েছেন এসব গ্রামীন জনগোষ্ঠীর মানুষ জন।

ইউনিয়নে ১০ টন চাল বরাদ্দ হলেও কোন ধরনের ত্রাণ সামগ্রী না পেয়ে ছাতক সদর ইউনিয়নের বড়বাড়ি গ্রামের অসহা ত্রাণ বঞ্চিত মানুষ ত্রাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেছেন।

ত্রাণ বঞ্চিত বড়বাড়ি গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে মোহাম্মদ নূরুল হক গ্রামের প্রায় ৪১ জন মানুষের সাক্ষর সংগ্রহ করে ০২ জুলাই আবেদন জমা দিয়েছেন।

তিনি জানান,  ইউনিয়নের জনপ্রতিনিধিরা প্রকৃত ক্ষতিগ্রস্ত দের বাদ দিয়ে তাদের আত্মীয় স্বজন ও ত্রাণ পাওয়ার অযুগ্যদের ত্রাণ দেওয়ায় প্রকৃত ক্ষতিগ্রস্ত প্রায় ৫-৬ শ মানুষ ত্রাণ পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না জানান একটি আবেদন পেয়েছি তবে বর্তমানে ত্রাণ না থাকায় দিতে পারছি না।ত্রাণের ব্যবস্থা হলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন