ব্যারিস্টার সুমন হ ত্যা র হু*মকি: দোয়ারাবাজারে মানবব ন্ধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

ব্যারিস্টার সুমন হ ত্যা র হু*মকি: দোয়ারাবাজারে মানবব ন্ধন

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৪ ০৯:১৯:২৮ পূর্বাহ্ন

ব্যারিস্টার সুমন হ ত্যা র হু*মকি: দোয়ারাবাজারে মানবব ন্ধন

ছবি : নিজস্ব


ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপির নিরাপত্তা জোরদার এবং তাঁকে হত্যার হুমকি দাতাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার  (৩ জুলাই) বিকেলে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী পয়েন্টে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আলীগ নেতা অসিত কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুন মিয়া, ইউপি সদস্য আব্দুল মছব্বির আলম, শফিলুল ইসলাম শফিক, মুর্তুজ আলী ভান্ডারী, প্রবীণ সাংবাদিক লিলু মিয়া, আখলাক উদ্দিন আহমদ, দীপক রঞ্জন দাস, সুলতান আহমদ, নিজাম উদ্দিন, আনোয়ার হুসেন, মো. চান্দ আলী, ওয়াজিদ আলী, মুজিবুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন লুটপাটকারীদের এক মুর্তিমান আতঙ্ক। তিনি আমাদের বৃহত্তর সিলেটের কৃতিসন্তান। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। সর্বস্তরের দুর্ণীতিবাজদের প্রতিহত করতে তিনি মানুষের পক্ষে কথা বলে আসছেন। তাঁর সততার প্রতি ঈর্ষান্বিত হয়ে একশ্রেণির দুর্নীতিবাজ, লুটপাটকারীরা তাঁর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। সম্প্রতি তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। অবিলম্বে হুমকি দাতাসহ তার সহযোগীদের গ্রেপ্তার এবং তাঁর নিরাপত্তা জোরদার করার দাবি জানাই।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন