বানে ভেসে গেছে পুকুরের মাছ, ৪০ লাখ টাকা ঋণ নিয়ে দিশেহারা আব্দুর রহিম
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

বানে ভেসে গেছে পুকুরের মাছ, ৪০ লাখ টাকা ঋণ নিয়ে দিশেহারা আব্দুর রহিম

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ০৯:৪৩:০৩ পূর্বাহ্ন

বানে ভেসে গেছে পুকুরের মাছ, ৪০ লাখ টাকা ঋণ নিয়ে দিশেহারা আব্দুর রহিম

ছবি: নিজস্ব


পাহাড়ি ঢলে দুই দফা বন্যায় পথে বসার উপক্রম হয়েছে দোয়ারাবাজারের মৎস্যখামারীদের। বানের জলে পুকুরের মাছ ভেসে গিয়ে উপজেলায় অন্তত ২৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। উপজেলার সুরমা, লক্ষ্মীপুর ও সদর ইউনিয়নে কোনো খামারীর পুকুর অবশিষ্ট নেই। 

২০২২ সালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির রেশ কাটতে না কাটতে একবছর বিরতির পর ফের কয়েক দফা বন্যায় কপাল পুড়েছে দোয়ারাবাজারের মৎস্যখামারীদের। চলতি বছর ৪০ লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ঘুরে দঁাড়ানোর চেষ্টা ছিল উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের মৎস্যখামারী আব্দুর রহিমের। তিনি নিজের ৭ একর জমিতে ১২টি পুকুরে মাছ চাষ করেছিলেন। ওই মাছ বিক্রি করে কৃষি ব্যাংকের ঋণ পরিশোধ করতেন। কিন্তু দুই দফা বন্যায় সবকটি পুকুরের কোটি টাকার মাছ ভেসে গেছে বানের জলে। স্থানীয় কৃষি ব্যাংকের মোটা অংকের ঋণের বোঝা মাথায় নিয়ে তিনি এখন দিশেহারা। 

বৃহস্পতিবার বিকেলে সরজমিন ক্ষয়ক্ষতি দেখতে গেলে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন আলীপুর গ্রামের মৎস্যখামারী আব্দুর রহিম। তিনি বলেন, ২০০৩ সাল থেকে আমি মৎস্য চাষ করে আসছি। এর আয় থেকেই চলে আমার সংসার-পরিবার। প্রতিবছরই লাখ লাখ টাকা আয় হয়ে থাকে। ২০২২ সালের বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হই। এরপর স্থানীয় কৃষি ব্যাংক থেকে ৪০ লাখ টাকা ঋণ উত্তোলন করে সবগুলো পুকুর নতুন করে মেরামত করে মোটা অংকের পুঁজি বিনিয়োগ করে মাছ চাষ করি। এবারের বন্যায় আমার সব স্বপ্ন শেষ। আমি এখন যাবো কোথায়? ঋণের কি হবে। 

একই গ্রামের আশিস রহমান কয়েকটি বড় পুকুরে কয়েক লাখ টাকার মাছ চাষ করেছিলেন। কিন্তু যখন মাছ বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই বন্যায় তলিয়ে যায় তার পুকুর গুলো। এক রাতেই পানির তোড়ে ভেঙে যায় তার পুকুরগুলোর পাড়। ভেসে যায় মাছ। তিনি বলেন, ‘হঠাৎই পানি বেড়ে যায়। এক রাতেই সব পুকুরে পানি ঢুকে পড়ে। বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে খামারের। কী করব, বুঝতে পারছি না।’

স্থানীয়রা জানান, এবারের বন্যায় দোয়ারাবাজার উপজেলার অন্তত ১ হাজার ৬শ’ পুকুরের মাছ ভেসে গেছে। এ কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানকার মাছচাষিরা। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছ থেকে সহযোগিতা দাবি করেছেন তারা। 

উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মণ বলেছেন, দুই দফা বন্যায় মৎস্যখামারী আব্দুর রহিমের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া উপজেলার প্রত্যেক এলাকার ক্ষয়ক্ষতির বিষয়ে ইতমধ্যে উর্ধ্বতন কতর্ৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রতিদিনই আমি নৌকাযোগে মৎস্যখামারীদের ক্ষয়ক্ষতি সরজ পরিদর্শন করে আসছি। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন