শাল্লায় নৌকা থেকে পানিতে পড়ে যুবক নি হ ত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

শাল্লায় নৌকা থেকে পানিতে পড়ে যুবক নি হ ত

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ০২:১৯:১৯ পূর্বাহ্ন

শাল্লায় নৌকা থেকে পানিতে পড়ে যুবক নি হ ত

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের শাল্লায় ধান কিনতে গিয়ে নৌকা থেকে পড়ে সুজন দাস (২৬) নামে এক যুবক পানিতে পড়ে নিহত হয়েছেন। পরে সুনামগঞ্জ থেকে এসে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘন্টাব্যাপি খোঁজাখুঁজির পর লাশ উদ্ধার করেন।

শুক্রবার (৫ জুলাই) সকাল অনুমান সাড়ে ৭টায় উপজেলার হবিবপুর ইউনিয়নের আছানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া যুবক উপজেলার শাসখাই গ্রামের সরজীবন দাশের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুজন দাস ও তাঁর ভাই শৈলেন দাস এলাকায় ধানের ব্যবসা করেন। প্রতিদিনের ন্যায় সকালে আছানপুর গ্রামে ধান কিনতে যান। এক পর্যায়ে সুজন নৌকার পিছনে প্রস্রাব করতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে যায়। সাথে সাথে নৌকায় থাকা লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজির চেষ্টা করলেও সুজনকে খুঁজে পায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে লাশ উদ্ধার করেন

হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস জানান, শুনেছি সুজন দাস নৌকার পিছনে প্রস্রাব  করতে গিয়ে পানিতে পড়ে নিহত হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। 

থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এক যুবক নৌকা থেকে পড়ে নিহত হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে লাশ উদ্ধার করেছেন। পুলিশ ঘটনাস্থলে আছে লাশ থানায় নিয়ে আশা হবে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন