জন আকাঙ্খা পূরনে প্রচেষ্টা চালিয়ে যাবো: সাদাত মান্নান অভি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

জন আকাঙ্খা পূরনে প্রচেষ্টা চালিয়ে যাবো: সাদাত মান্নান অভি

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ০৪:২৫:৪১ পূর্বাহ্ন

জন আকাঙ্খা পূরনে প্রচেষ্টা চালিয়ে যাবো: সাদাত মান্নান অভি

ছবি : নিজস্ব


শান্তিগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাদাত মান্নান অভি কে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৪জুলাই)  দুপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,  সাবেক পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, পাটলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন  আওয়ামী লীগ সভাপতি ফখরুল হোসেন, আওয়ামী লীগ  নেতা রঞ্জু দাশ,মধু মিয়া, রাজিব চৌধুরী বাবু, উপজেলা ছাত্র লীগ সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যান কাম্তি রায় সানী,ফেয়ার ফেইস জগন্নাথপুর উপজেলার সভাপতি সাইফুর রহমান মিনাজ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপির রাজনৈতিক সচিব জুয়েল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

সভায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাদাত মান্নান অভি বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিগঞ্জের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে যেভাবে সন্মানিত করেছে তাতে আমি অভিভূত। আমি আশা করছি জনগন আমাকে যে আশা আকাঙ্খা নিয়ে নির্বাচিত করেছে আমি তা পূরণ করতে আমার সর্বাত্মক  প্রচেষ্টা চালিয়ে যাবো। তিনি নির্বাচনে জগন্নাথপুর আওয়ামী লীগ পরিবারের নেতাকর্মীদের  দোয়া ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন