ছাতক উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন লিপি বেগম
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

ছাতক উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন লিপি বেগম

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ০৫:৩১:৪৯ পূর্বাহ্ন

ছাতক উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন লিপি বেগম

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনিত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।

উপজেলা পরিষদের সমন্বয় সভায় সোমবার স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের  উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা মুন্নার উপস্থাপনায় এবং উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদের প্রস্তাবে এবং পরিষদের অনান্য ইউপি চেয়ারম্যান গণের সমর্থন ও মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগমকে প্যানেল চেয়ারম্যান মনোনিত করা হয়েছে।

মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম বিগত ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীয়তায় নির্বাচিত হয়েছেন। লিপি বেগম প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ছাতক -দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার রহমান তোতা মিয়া, সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন,  আওয়ামিলীগ সম্মেলন প্রস্ততি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, পৌর সভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন প্রমূখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন