দোয়ারাবাজার নৌকাডুবিতে নি খোঁ জ ৩ জনের মধ্যে দুই জনের ম র দে হ উদ্ধার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

দোয়ারাবাজার নৌকাডুবিতে নি খোঁ জ ৩ জনের মধ্যে দুই জনের ম র দে হ উদ্ধার

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৭/২০২৪ ১১:৪৩:১৬ পূর্বাহ্ন

দোয়ারাবাজার নৌকাডুবিতে নি খোঁ জ ৩ জনের মধ্যে দুই জনের ম র দে হ উদ্ধার

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে নৌকা পারাপারের সময় নৌকাডুবে মা-মেয়ে সহ তিনজন নিখোঁজের ঘটনার প্রায় ৬০ ঘণ্টা পর জোৎস্না বেগম নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ শনিবার ৫ দিন পর সুনামগঞ্জ সদর ইউনিয়নের ব্রাহ্মণ গাও এলাকায় সুরমা নদীতে সকাল ৮ ঘটিকায় গুল বিবি ৭৫  লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেলে দোয়ারাবাজার থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সুরমা ইউনিয়নের ভোজনারপার গ্রামের উদনার চর এলাকায় জোৎস্না বেগমের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি দোয়ারাবাজার থানার ওসিকে জানান পরে লাশ উদ্ধার করে জানাজা ও দাফন করা হয়।

পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। জোৎস্না বেগম দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম নৈইন গাঁও গ্রামের আইন উদ্দিনের স্ত্রী।

এদিকে নিখোঁজ বাকি একজন নিহতের মেয়ে শিশু হাবিবা আক্তার (ময়না)  সন্ধান এখনো পাওয়া যায়নি।

দুই জনের মরদেহের উদ্ধারের সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, ‘স্থানীয়রা মরদেহ ভেসে ওঠার খবর দিলে নৌপুলিশকে বিষয়টি জানানো হয়। তারা মরদেহটি উদ্ধার করে।’

উল্লেখ্য: গত মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টার দিকে দোয়রাবাজার উপজেলার সুরমা নদীতে দোয়ারাবাজার সদর-মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর খেয়া পারাপারের সময় নৌকাডুবির এই ঘটনা ঘটে।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন