ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকের সংকটে চিকিৎসা সেবা ব্যাহত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকের সংকটে চিকিৎসা সেবা ব্যাহত

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৭/২০২৪ ০১:১২:০৬ পূর্বাহ্ন

ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকের সংকটে চিকিৎসা সেবা ব্যাহত

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হলেও ১০ জন ডাক্তারের মধ্যে ৭ জন বদলি হয়ে গিয়ে রয়েছেন ৩ জন। এ ৩ জন ডাক্তারের মধ্যে ১ জন নারী থাকায় তাকে মানবিক কারণে নৈশ কালিন দায়িত্ব দেয়া হয়না।বাকি দু জন ডাক্তারের উপর চিকিৎসা সেবা নির্ভর করতে হয় কয়েক লক্ষ মানুষের। অর্থাৎ ছাতক উপজেলা, পাশর্বর্তী কোম্পানি গঞ্জ উপজেলা এমনকি দোয়ারাবাজার উপজেলার লোকজন ও হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। 

প্রতিদিন এ হাসপাতালে জরুরি বিভাগ ও বহির্বিভাগ মিলিয়ে প্রায় এক হাজারের কাছাকাছি লোকজন চিকিৎসা সেবা নিয়ে থাকেন। এ দের চিকিৎসা সেবা দিতে গিয়ে ডাক্তাররা ও অনেক সময় অসুস্থ হয়ে পড়েন।

আর এম ও ডাক্তার সাইদুর রহমানের সাথে আলাপ করলে তিনি জানান আমি নিজেও দিন রাত ডিউটি করে অসুস্থ হয়ে পড়েছি  আমার চিকিৎসার জন্য ঢাকার শ্যমলীতে স্বাস্থ্য পরিক্ষা করার কথা থাকলেও ডাক্তার সংকটের কারনে যেতে পারছিনা এ দুঃখ বলবো কার কাছে। হাসপাতালে ৪ জন কনসালটেন্টের মধ্যে ২টি পদ খালি রয়েছে। 

এছাড়া আর এম ও, মেডিকেল অফিসার,ওয়ার্ড বয়,আয়া,ক্লিনার, নৈশ প্রহরী এ পদ গুলো দীর্ঘদিন ধরে খালি থাকায় চিকিৎসা সেবা চরম ভাবে ব্যাহত হচ্ছে বলে মনে করেন সেবা নিতে আসা ভুক্তভোগী মানুষ গুলো।

শনিবার সকালে চিকিৎসা সেবা নিতে আসা একজন রুগী মুক্তিযুদ্ধা সন্তান  রুপিয়া বেগম বলেন আমার হাত ভেঙ্গেযাওয়ায় আমি হাসপাতালে গেলে আমাকে বলাহয় এক্সরে মেশিন বন্ধ রয়েছে বাহির থেকে এক্সরে করে আন্তে হবে। এমনকি অষুধ ও বেন্ডেজটা পর্যন্ত করে দেওয়া হয়  নাই । আমি নিরুপায় হয়ে পরে প্রায় দুই হাজার পাঁচ শ টাকা করচ করতে হয়েছে। সেবা নিতে আসা জনৈক রুগী জানান বহির্বিভাগ থেকে টিকিট কেটে ডাক্তার দেখিয়ে ওরস্যালাইন সহ তিনটি অষুধ লিখলেও কাউন্টারে এসে না পেয়ে খালি হাতে ফিরে গিয়ে বাহির থেকে কিনে নিতে হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী জানান জনবল সংকট থাকায় উর্দ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার চিঠি লিখলেও কোন ফল পাওয়া যায়নি। ইতিমধ্যে দু'জন ডাক্তার বদলি হয়ে এখানে আসার কথা থাকলেও তারা না এসে নিজের সুবিধা মত পোস্টিং খোজছেন। ফলে রোগীদের ভোগান্তির শেষ নেই।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন