ছাতকের ডা. গোলাম রব শোয়েবের ফেলোশিপ ডিগ্রি লাভ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

ছাতকের ডা. গোলাম রব শোয়েবের ফেলোশিপ ডিগ্রি লাভ

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৭/২০২৪ ০৩:৫৩:৪৭ পূর্বাহ্ন

ছাতকের ডা. গোলাম রব শোয়েবের ফেলোশিপ ডিগ্রি লাভ

ফাইল ছবি


সুনামগঞ্জের ছাতকে এই প্রথম আমেরিকার দুইটি প্রতিষ্ঠান থেকে ফেলোশিপ ডিগ্রি অর্জন করলেন ডা.মোহাম্মদ গোলাম রব শোয়েব। তিনি বিশ্বের অন্যতম মেডিকেল কলেজ রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জন অব গ্লাসগো (এফআরসিপি) ও আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান (এফএসিপি) এই দুইটি প্রতিষ্ঠান থেকে ফেলোশিপ ডিগ্রি অর্জন করেন।

ছাতক শহরের পশ্চিম বাজারের  দারুস সালামের বর্তমান বাসিন্দা,ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের প্রবীণ চিকিৎসক ডা.গোলাম মন্তকার ছেলে  ডা.মোহাম্মদ গোলাম রব শোয়েব।  সিলেট নগরীর  জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

এমবিবিএস পাশের পর থেকে ডা.মোহাম্মদ গোলাম রব শোয়েব সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছেন।

চিকিৎসা সেবায় তাঁর কর্মদক্ষতা বৃদ্ধি পাওয়ায় ওই হাসপাতালেই তিনি মেডিসিন বিভাগের এসোসিয়েট প্রফেসর হিসেবে ছিলেন। সম্প্রতি তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে পদোন্নতি দেয়া হয়।

ডা. মোহাম্মদ গোলাম রব শোয়েব জানান,ফেলোশিপ ডিগ্রি অর্জন করায় চিকিৎসা সেবায় তাঁর কৃতিত্ব ও দক্ষতার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী এবং উদ্ভাবনী চিকিৎসকদের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন