ধর্মপাশা ও মধ্যনগরে নি ষি দ্ধ জাল জব্দ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

ধর্মপাশা ও মধ্যনগরে নি ষি দ্ধ জাল জব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৪ ১০:৫১:২৬ পূর্বাহ্ন

ধর্মপাশা ও মধ্যনগরে নি ষি দ্ধ জাল জব্দ

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল, কিরণমালা ও চায়না বাইর জব্দ ও তিন ব্যক্তকে জরিমানা করা হয়েছে। ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে অভিযান চালিয়ে এক হাজার চায়না বাইর জব্দ ও তোফায়েল আহমেদ নামের একজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৬ জুলাই) দুপুর সাড়ে বারোটা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান।

এছাড়া মধ্যনগর বাজার ও শালদিঘা হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল ও কিরণমালা বাইর জব্দ করা হয়। এসময় মাহফুজুর রহমান (২২) ও বাচ্চু মিয়া (৩৫) নামের দুই জনকে এক হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয়

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান জানান, নিষিদ্ধ কারেন্ট জাল, কিরণমালা ও চায়না বাইর জব্দ করে ধ্বংস ও  তিন ব্যক্তিকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন