ভারত রাজনৈতিক আর চীন উন্নয়নের বন্ধ-ওবায়দুল কাদের
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫৬ PM

ভারত রাজনৈতিক আর চীন উন্নয়নের বন্ধ-ওবায়দুল কাদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ০৮:৩৩:১৪ AM

ভারত রাজনৈতিক আর চীন উন্নয়নের বন্ধ-ওবায়দুল কাদের

ফাইল ছবি


ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের বন্ধু উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উন্নয়নের জন্য যেখানে সুযোগ সুবিধা পাবো তা কেন নিবো না? এতে কারো কারো গায়ে চুলকায়। সরকারের মেগা উন্নয়ন নিয়ে অনেকের অন্তর্জালা। 

শনিবার রাজধানীর বেইলি রোডে ‘শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে’ পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমাদের ফরেন ফলিসি হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। বঙ্গবন্ধুর এই পলিসি শেখ হাসিনা ফলো করেন। ৭১-এর পর থেকে ভারত আমার পরীক্ষিত বন্ধু। ভারতীয় সৈন্যরা তখন আমাদের জন্য রক্ত দিয়েছে। তাদের জনগণ আমাদের আশ্রয় দিয়েছে। ওই দুঃসময়ের সাহায্য আমরা ভুলে যেতে পারি না। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৬৮ বছর পর আমরা আমাদের সীমান্ত সমস্যা সমাধান করতে পেরেছি। ছিটমহল সমস্যা সমাধান করেছে শেখ হাসিনা। গঙ্গার পানি চুক্তি করেছে শেখ হাসিনা। যারা বড় বড় কথা বলে তারা গঙ্গার পানি চুক্তির কথা ভুলেই গিয়েছিল। এবার ভারত থেকে শেখ হাসিনা খালি হাতে ফিরেননি। 

তিনি বলেন, খালেদা জিয়ার সুকিচিৎসা নিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ চায় বিএনপি। খালেদা জিয়ার বিষয়ে জাতিসংঘ দেখিয়ে লাভ নেই, এটা আইনের ব্যাপার। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে বিএনপি। তাকে ঢাল বানাচ্ছে। একটা আন্দোলনও করেনি চিকিৎসা নিয়ে। আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন কোটা আন্দোলন আর শিক্ষকদের আন্দোলনের ওপর ভর করেছে। 

ওবায়দুল কাদের জনান, শান্তি চুক্তি বাস্তবায়ন সম্পন্ন হতে সময় লাগবে। কারণ, সেখানে সবচেয়ে জটিল সমস্যা হচ্ছে ভূমি। তাছাড়া গত ১৬ বছরে বদলে গেছে পার্বত্য চট্টগ্রাম। যোগাযোগ অবকাঠামোসহ ব্যাপক উন্নয়ন হয়েছে পার্বত্য এলাকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে পার্বত্য এলাকার সব সমস্যা সমাধান হবে। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী