দোয়ারাবাজারে ব্যাপক উদ্দীপনায় রথযাত্রা উৎসব শুরু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ব্যাপক উদ্দীপনায় রথযাত্রা উৎসব শুরু

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ০৭:২৮:২৩ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ব্যাপক উদ্দীপনায় রথযাত্রা উৎসব শুরু

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। রোববার (৭ জুলাই) দুপুরে দোয়ারাবাজার শ্রী শ্রী রাধা মদনমোহন জিউর মন্দির প্রাঙ্গনে ধর্মীয় পাঁক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠানমালা। রথযাত্রা পরিচালনা করেন দোয়ারাবাজার শ্রী শ্রী রাধা মদনমোহন জিউর মন্দিরের পরিচালক নরত্তোম দাস।

উৎসুক সনাতনীরা জানিয়েছেন, শাস্ত্র মতে রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়। তারই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রাথযাত্রা পালিত। এই উপলক্ষ্যে উপজেলা সদরে দেখাগেছে উৎসুক মানুষের ভীড়। মন্দির প্রাঙ্গণে বসেছে হরেক রকমের দোকান পাট।

এসময় ঢাক-ঢোলক বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে এই রথের প্রথম টানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এসময় সর্বস্তরের সনাতনধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।  আগামী সোমবার (১৫ জুলাই) রথের উল্টো টানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ধর্মীয় এই অনুষ্ঠানের সমাপ্তি হবে, হিন্দুধর্মের জগন্নাথ বলোরাম সুভদ্রা পুঁজারী রাশেদ শর মরারি দাস,নৃত্য সেবক ভম্রচারী প্রভুদাস,অধিরপ্রভু রাধুনী দাস, উৎস হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বিশ্বনাথ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন সরকার তপু সহ প্রমুখ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন