সুনামগঞ্জে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ০৯:৫৩:৫১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ছবি : নিজস্ব


সুনামগঞ্জে দুই শতাধিক বন্যার্ত রোগীদের ফ্রি ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। রোববার বেলা ১১টায় (৭ জুলাই) সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে ও সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ও উন্নয়ন সংস্থা ইরার সহযোগিতা এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও জেলা ক্যাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান চৌধুরী, এনজিও সংস্থা ইরার প্রজেক্ট ডিরবক্টর মো. আশিকুর রহমান, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, সদস্য মো. রুহুল আমিন, ইরার প্রজেক্ট অফিসার মো. ফয়সাল আহমদ, মনিটরিং অফিসার মো. ফজলুল করিম।

এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন সুনমগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সনজিত রঞ্জন তালুকদার, এসএসিএমও আল জান্নাতুল ফেরদৌস। মেডিকেল ক্যাম্পে পৌনে দুই শতাধিক বন্যার্ত রোগীদের ফ্রি ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন