আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন মামুনুল হক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন মামুনুল হক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ০৬:৪৫:১৪ পূর্বাহ্ন

আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন মামুনুল হক

ছবি: সংগৃহীত


কুমিল্লার চান্দিনায় একটি ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় কুমিল্লা আদালতে হাজির হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক ও সংগঠনের নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

সোমবার (৮ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিনের আদালতে হাজির হন তারা। এ সময় মামলাটির চার্জ গঠন করেন বিচারক। মামলার বাদীপক্ষের আইনজীবী জসীম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে জসীম উদ্দিন চৌধুরী বলেন, ২০২০ সালের ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় একটি ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক।

ওই মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে ওই বছরের ১৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় ছয়জনকে আসামি করা হয়। সোমবার এই মামলার চার্জ গঠনের দিন ছিল। তাই আসামিরা উপস্থিত হয়েছেন।

আইনজীবী আরও বলেন, মাওলানা মামুনুল হক তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন আদালতে। তারা (মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ) নির্দোষ বলে জানিয়েছেন। বিচারক আগামী ৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। পরে সাংবাদিকরা এসব বিষয় নিয়ে মন্তব্য জানতে চাইলেও মাওলানা মামুনুল হক সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪