বন্যা পরবর্তী শিশুদের মধ্যে শিশু খাদ্য বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

বন্যা পরবর্তী শিশুদের মধ্যে শিশু খাদ্য বিতরণ

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৪ ০৮:২০:০৫ পূর্বাহ্ন

বন্যা পরবর্তী শিশুদের মধ্যে শিশু খাদ্য বিতরণ

ছবি: নিজস্ব


দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে বন্যা পরবর্তী শিশুদের মধ্যে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৯জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহেরু নিগার তনুর সভাপতিত্বে উপস্থিত হয়ে, ইউনিয়ন ওয়ারী মনোনীত শিশুদের নামের তালিকা মোতাবেক ১৬৬ জন অভিভাবকদের মধ্যে এই শিশু খাদ্য বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চিনি, বিস্কুট, সুজি, মসুর ডাল, সাগু, সোয়াবিন তেল, ও ব্রাউন চাউল।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ, সমবায় কর্মকর্তা মো.মোফাজ্জল হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী মো. আজাদুর রহমান, মো. ফরিদ মিয়া প্রমুখ।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন