নতুন ইস্যু নিয়ে রাজপথের কর্মসূচিতে সক্রিয় হতে যাচ্ছে বিএনপি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

নতুন ইস্যু নিয়ে রাজপথের কর্মসূচিতে সক্রিয় হতে যাচ্ছে বিএনপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৪ ০৮:৩১:৩৮ পূর্বাহ্ন

নতুন ইস্যু নিয়ে রাজপথের কর্মসূচিতে সক্রিয় হতে যাচ্ছে বিএনপি

ছবি: সংগৃহীত


দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশের মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। এবার দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নতুন নতুন ইস্যু নিয়ে রাজপথের কর্মসূচিতে সক্রিয় হতে যাচ্ছে তারা।

দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দলের এক বিবৃতিতে কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা জানানো হয়।

এর আগে সোমবার (৮ জুলাই) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত ঢাকাসহ সারাদেশের মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশগুলো সফল করায় সন্তোষ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, নজিরবিহীন দুর্নীতি, দেশের ও বাইরের ব্যাংকগুলো থেকে ঢালাও ঋণ গ্রহণের ফলে ঋণ ফাঁদ সৃষ্টি হচ্ছে। জনগণের উপরে বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।

এ বিষয়গুলোকে নিয়ে বিস্তারিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তৈরি করে জনগণের সামনে নিয়ে আসার জন্য লিফলেট বিতরণ, সমাবেশ ও মিছিলের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু বৈঠকে উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ