দোয়ারাবাজারে পুত্রবধূ বে ধ ড় ক পে*ঠালো শাশুড়িকে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে পুত্রবধূ বে ধ ড় ক পে*ঠালো শাশুড়িকে

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৪ ০৪:৫০:৪৬ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে পুত্রবধূ বে ধ ড় ক পে*ঠালো শাশুড়িকে

ফাইল ছবি


দোয়ারাবাজারে একমুঠো ভাতের জন্য পাষণ্ড পুত্রবধূ বেধড়ক পেঠালো শাশুড়িকে। লোমহর্ষক এমন ঘটনাটি ঘটেছে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামে।

জানা যায়, বুধবার বিকেলে দোয়ারাবাজার থানায় এমনই লোমহর্ষক বর্ণনা দিয়েছেন আকলিমা বিবি নামের এক বৃদ্ধা জননী। তিনি উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের বাসিন্দা। 

চার মেয়ে ও এক পুত্র সন্তানের জননী আকলিমা বিবি। মেয়েদের বিয়ে দেওয়ার পর একযুগ আগে স্বামী আব্দুল বারী পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তখন থেকেই তিনি হয়ে পড়েন অসহায় এক বিধবা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৃদ্ধাকে ভাতকাপড় দেয় না তার ছেলে মছব্বির। সারাদিন অনাহারে থেকে ভাত চাইলে পাষণ্ড পুত্রবধূ জাহারা বেগম ও তার সন্তানাদিরা মঙ্গলবার সকালে দুই দফা বেধড়ক মারপিট করে। পু্ত্র মছব্বির বাড়ি ফেরার পর তার কাছে মারধরের নালিশ করেল পাষণ্ড পুত্রও মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়।  একপর্যায়ে তিনি আহত হয়ে পড়লে স্থানীয়রা বৃদ্ধার মেয়েদের কে খবর দিয়ে তাদের হেফাজতে তুলে দেন।

বৃদ্ধার মেয়ে আনোয়ারা বেগম বলেন, বাবা মারা যাওয়ার পর একা হয়ে পড়েন আমাদের মা। একমাত্র পুত্র আব্দুল মছব্বির মাকে একা ফেলে চলে যায় পৃথক সংসারে। দেয় না ভাত-কাপড়ও। ভাঙা কুড়েঘরেই  জীবন কাটে জননীর। চলেন গাঁও-পঞ্চায়েত এবং আমাদের আর্থিক সহযোগিতায়। আমরা এর বিচার চাই।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানিয়েছেন, এখন বাইরে আছি, এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন