২০২৩ সা‌লে যুক্তরা‌ষ্ট্রে পড়‌তে গে‌ছেন সা‌ড়ে ১৩ হাজার শিক্ষার্থী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

২০২৩ সা‌লে যুক্তরা‌ষ্ট্রে পড়‌তে গে‌ছেন সা‌ড়ে ১৩ হাজার শিক্ষার্থী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৪ ০৭:০৭:৪৭ পূর্বাহ্ন

২০২৩ সা‌লে যুক্তরা‌ষ্ট্রে পড়‌তে গে‌ছেন সা‌ড়ে ১৩ হাজার শিক্ষার্থী

ছবি: সংগৃহীত


গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থীদের সংখ্যা শতকরা ৩০০ ভা‌গের বেশি বৃদ্ধি পেয়েছে। গত বছর বাংলাদেশ থেকে ১৩ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গেছেন। বুধবার (১০ জুলাই ) মা‌র্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থীদের সংখ্যা ৩০০% এরও বেশি বৃদ্ধি পেয়েছে। ২০১১-২০১২ সালে যা ৩ হাজার  ৩১৪ জন ছিল, ২০২২-২০২৩ সালে সেই সংখ্যা ১৩ হাজার ৫৬৩ জনে পৌঁছেছে। বাংলাদেশি স্নাতক শিক্ষার্থীদের সংখ্যা ৫০% এরও বেশি বৃদ্ধি পেয়ে প্রায় ২ হাজার ৫০০ জন হয়েছে। ১০ হাজার স্নাতক শিক্ষার্থী বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে স্নাতক শিক্ষার্থীদের সপ্তম বৃহত্তম উৎস করে তুলেছে।

মা‌র্কিন দূতাবাস বল‌ছে, এই পরিসংখ্যান শক্তিশালী শিক্ষাগত সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের ডিগ্রির উচ্চ চাহিদার কথা তুলে ধরে।

এদিকে আজ যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার এডুকেশনইউএসএ টিম ২০২৪ সালের শরৎকালীন সেমিস্টারে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশুনা শুরু করতে যাওয়া বাংলাদেশের ১২০ জন শিক্ষার্থীর জন্য ইএমকে সেন্টারে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) সেশনের আয়োজন করে।

অনুষ্ঠা‌নে যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিফেন ইবেলি তার স্বাগত বক্তব্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসকে সমৃদ্ধ করেছে এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করেছে। গত বছর বাংলাদেশ থেকে ১৩ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গেছেন, যা এযাবতকালের রেকর্ড। ফলে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানোর তালিকায় ১৩তম দেশে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ। আগের বছরের তুলনায় শিক্ষার্থী পড়তে যাওয়ার সংখ্যা বেড়েছে ২৮%, যা বিশ্বব্যাপী সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় শিক্ষার্থীরা যে ধরনের প্রাতিষ্ঠানিক, সাংস্কৃতিক এবং জীবনযাত্রার পার্থক্যের মুখোমুখি হবে সে বিষয়ে পরামর্শ দেন বক্তারা।

স্টিফেন ইবেলি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক, পেশাদার এবং ব্যক্তিগত বিকাশের এই যাত্রা শুরুর সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সুবিধা নিতে উৎসাহ জানান। নতুন অভিজ্ঞতা নেয়া এবং বন্ধু ও সহকর্মীদের একটি বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলার উপর জোর দেন তিনি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪