হেঁটে-অটোরিকশায় সংসদে গেলেন ইইউ রাষ্ট্রদূত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

হেঁটে-অটোরিকশায় সংসদে গেলেন ইইউ রাষ্ট্রদূত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৪ ০৮:৪৫:১৩ পূর্বাহ্ন

হেঁটে-অটোরিকশায় সংসদে গেলেন ইইউ রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত


সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকাল-সন্ধ্যা এ অবরোধ কর্মসূচির কারণে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা।

এমন পরিস্থিতিতে তীব্র যানজটে পড়ে পায়ে হেঁটে ও সিএনজি চালিত অটোরিকশায় চেপে জাতীয় সংসদ ভবনে গেলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বুধবার (১০ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন চার্লস হোয়াইটলি। সেখানে তিনি লিখেছেন, ‘প্রতিবাদ কর্মসূচির কারণে আমরা এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছিলাম। পরে পায়ে হেঁটে ও সিএনজির (অটোরিকশা) মাধ্যমে এসে স্পিকারের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছি।’

ভিডিওতে দেখা গেছে, প্রথমে এক্সপ্রেসওয়ে দিয়ে পায়ে হেঁটে রওনা হন তিনি এবং তার সঙ্গে থাকা বার্নড। এসময় এক্সপ্রেসওয়ের রেলিং দিয়েও মজার ছলে হাঁটতে দেখা যায় বার্নডকে। পরে সিএনজি চালিত অটোরিকশায় চড়ে সংসদে যান তারা।

জানা গেছে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ দুপুরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সে কারণেই অবরোধের মধ্যেই জাতীয় সংসদের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

বৈঠকে দীর্ঘদিন ধরে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪