মধ্যনগরে টানা বৃষ্টিপাতে বাড়ছে নদ-নদীর পানি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

মধ্যনগরে টানা বৃষ্টিপাতে বাড়ছে নদ-নদীর পানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৪ ০৭:০৬:৩৬ পূর্বাহ্ন

মধ্যনগরে টানা বৃষ্টিপাতে বাড়ছে নদ-নদীর পানি

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের মধ্যনগরে দ্বিতীয় দফা বন্যার পানি কিছু কমে আবারও নদ-নদী ও হাওরের পানি বাড়তে শুরু করেছে। উপজেলার সোমেশ্বরী ও উবদাখালী নদীর পানি উপচে আবারও লোকালয়ে প্রবেশ করছে।

উপজেলার চারটি ইউনিয়নের নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে বিগত ১০ দিন ধরে মানবেতর জীবনযাপন করছে। নদ-নদী ও হাওরের পানি বাড়তে থাকায় তাদের দূর্ভোগ আরও বেড়েছে। অনেকের বাড়িঘরে পানি থাকায় শুকনা খাবার, বিশুদ্ধ পানি আর গবাদিপশুর খাদ্যের সংকট দেখা দিয়েছে। জ্বালানির অভাবে জ্বলছে না চুলা। পাশাপাশি গো-খাদ্যের সংকট থাকায় দুশ্চিন্তায় পড়েছেন বানভাসিরা। এদিকে বন্যার পানির কারণে রাস্তা ঘাট তলিয়ে যোগাযোগ ব্যাবস্থা বন্ধ রয়েছে।

জানা যায়, গত ১৭ জুন প্রথমবারের মতো বন্যায় মধ্যনগর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দ হয়ে মানবেতর জীবনযাপন করে মানুষ। ১ম বন্যার রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় দফায় জুলাইয়ের প্রথম সপ্তাহে আবারও বন্যার হানা দেয়। এতে আবারও ক্ষতিগ্রস্ত হয় মানুষ। গত কয়েকদিন নদনদীর পানি কমতির দিকে ছিল। হঠাৎ করেই বৃহস্পতিবার সকাল থেকে আবারও বাড়তে শুরু করে নদ-নদীর ও হাওরের পানি।

উপজেলা পানি উন্নয়ন বোর্ড(পাউবো) জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে সোমেশ্বরী ও উব্দাখালী নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জ জেলায় ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও ভারতের চেরাপুঞ্জিতেও ৩১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেই পানি কমে আবারও বাড়তে শুরু করেছে।

উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দ্বীপগ্রাম ঢুলপুষি গ্রামের চঞ্চল সরকার বলেন, একের পর এক বন্যায় আমাদের নিঃস্ব কইরা ফালাইতাছে। গত কয়দিন আগে বন্যা হইয়া গেল। হাওরের ঢেউয়ের তোড়ে বসতবাড়ির মাটি ভাইঙ্গা নিয়া গেল। এখন মনে হইতাছে বাড়িডাও টিকানো যাইবো না। বারে বারে যদি এইভাবে বন্যা হয় তাইলে আমরা কি কইরা বাঁইচা থাকমু। আমরাও মানুষ। আমাদেরও তো জীবন আছে। এই বন্যায় আমরারের একবারের নিঃশেষ কইরা দিছে।

ওই ইউনিয়নের খিদিরপুর গ্রামের আজিজুল ইসলাম জানান, পানি কমে আবার বাড়তেছে। একই তো আমাদের দুর্ভোগ, তার উপর পরিবারের লোকজন, গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছি। গবাদি পশুর খাদ্য খড়ের গাদা ১ম ও ২য় দফার বন্যায় নষ্ট হয়েছিল। এখন যদি বন্যা দেখা দেয় তাহলে গবাদি পশুগুলো খাদ্যের অভাবে মারা যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা বলেন, প্রচুর বৃষ্টিপাতের কারনে আবারও নদীর পানি বাড়তে শুরু করেছে। যদি বন্যার সৃষ্টি হয় তাহলে বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমাদের সবধরনের প্রস্তুতি রয়েছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন