জগন্নাথপুরে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে মতবিনিময়
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে মতবিনিময়

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ০৮:৩১:০৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে মতবিনিময়

ছবি : নিজস্ব


শিক্ষার মান উন্নয়নে ঐতিহ্যবাহী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১১ জুলাই বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জয়ন্ত শেখর রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি, ও জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইকবাল মাসুদ, সহকারী শিক্ষক আলী মর্তুজা।

এ সময় আরো বক্তব্য রাখেন হাবিব পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভিন, অভিভাবক এডভোকেট আমিরুল হক এনাম, উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সাবেক সভাপতি হাবিল মিয়া,সাংবাদিক আমিনূর রহমান জিলু, ব্যাবসায়ী বিশ্বজিৎ রায় প্রমূখ।

সভায় বক্তারা, বলেন একজন প্রভাব শালী ব্যাক্তি দীর্ঘ দিন ধরে বিদ্যালয়ের ১৬ শতক জায়গা দখল করে আছে। স্হানীয় এমপি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গত বছর এই জায়গা উদ্ধার করে বালিকা বিদ্যালয় কে বুঝিয়ে দেওয়ার জন্য উপজেলা প্রশাসন কে নির্দেশ দিলেও এখন পর্যন্ত মূল্যবান জায়গা উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

অন্যদিকে বিদ্যালয়ের পশ্চিমমূখী গেইটটিও ওই প্রভাব শালী ব্যাক্তি বন্ধ করে দিয়েছে ফলে ছাত্রী দের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে। ওই প্রভাবশালী ব্যাক্তি প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উল্টো প্রশাসন ও বিদ্যালয়ের বিরুধ্বে মামলা করায় প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তারা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। অন্যথায় তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন