অবশেষে তাহিরপুরের ইউএনও সালমা পারভীন বদলি!
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

অবশেষে তাহিরপুরের ইউএনও সালমা পারভীন বদলি!

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ০৫:২১:১৩ পূর্বাহ্ন

অবশেষে তাহিরপুরের ইউএনও সালমা পারভীন বদলি!

ছবি : নিজস্ব


অবশেষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালমা পারভীনকে বদলি করা হয়েছে! বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার যুগ্ম সচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত আদেশে তাকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি করা হয়।

৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডার সালমা পারভীন ২০২৩ সালের ১৩ ডিসেম্বর তাহিরপুর ইউএনও হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সুনামগঞ্জ সদর উপজেলা ইউএনও হিসেবে দায়িত্বপালনরত অবস্থায় নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তাকে তাহিরপুরে বদলি করা হয়।

জানা গেছে, উপজেলার খনিজ বালু-পাথরসমৃদ্ধ সীমান্ত নদী জাদুকাঁটা-১, জাদুকাঁটা-২ বালু মহাল ইজারা প্রদান করা হলে ইজারাদার সিন্ডিকেট চক্রের সঙ্গে গোপন সমঝোতায় পরিবেশ-বিধ্বংসী শতাধিক ড্রেজার মেশিনে নদীর দুই তীরজুড়ে এমনকি মহাল ইজারাবহির্ভূত সীমানা থেকে দিন-রাত বালু পাথর উত্তোলন করা হয়। অবৈধ ড্রেজার মেশিনে বালু-পাথর উত্তোলন বন্ধ করতে ভুক্তভোগীরা সরাসরি কিংবা মোবাইল ফোনে কল করলেও তিনি ড্রেজার বন্ধে উদাসীনতা এমনকি বিরক্তবোধ করতেন বলে অভিযোগ রয়েছে।

ইউএনও সালমা পারভীন গোপালগঞ্জে বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক পদে ওখানে আমাকে বদলি করা হয়েছে। দুই বছর ইউএনও পদে থাকলে পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্বপালনের সুযোগ থাকলেও সেক্ষেত্রে এটি পদোন্নতি হিসেবে বিবেচিত হবে না।

বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, জাদুকাঁটা নদীতে আমার নামে ড্রেজার চলত- সেই তথ্য আমার জানা নেই। অভিযোগ ও প্রতিবাদ সমাবেশের পর চাঁদাবাজি বন্ধে টোল ট্যাক্স নির্ধারণ করে চার্ট টাঙানো হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন