সুনামগঞ্জে বন্যা কবলিতদের মধ্যে পূবালী ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বন্যা কবলিতদের মধ্যে পূবালী ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ০৬:৩০:৪৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বন্যা কবলিতদের মধ্যে পূবালী ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ

ছবি : নিজস্ব


টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় দেখা দিয়েছে খাদ্য সংকট। এ অবস্থায় জেলার দেখার হাওরপাড়ের বন্যা কবলিতদের মাঝে খাদ্য সামাগ্রী বিতরণ করেছে পূবালী ব্যাংক পিএলসি।

আজ শনিবার (১৩ জুলাই ) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরপাড়ের ইসলামপুর ও ছলিমপুর গ্রামের ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, লবন, ভোজ্য তেল, পিয়াজ, আলু বিতরণ করা হয়।

ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন, পূবালী ব্যাংকর সিলেট পূর্বাঞ্চল ও প্রিন্সিপাল অফিসের প্রধান চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান।

পূবালী ব্যাংক সুনামগঞ্জের শাখা অপারেশন ম্যানেজার অতুল মৈত্রের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মিজানুর রহমান, বুয়েটের শিক্ষক সৈয়দ জামাল হোসেন, পূবালী ব্যাংকের সিলেট পশ্চিমাঞ্চলের প্রধান মোহাম্মদ মোশাহিদ উল্লাহ, পূবালী ব্যাংক সুনামগঞ্জ শাখার প্রধান ও সহকারী মহা ব্যবস্থাপক মো: মাহমুদুন নবী।

ত্রাণ নিতে জমিলা খাতুন বলেন, এই খাদ্য পাওয়ায় আমার অনেক উপকার হবে।  চারিদিকে পানি থাকায় ঈদের পর থেকে আমার স্বামীর কোনও কাজ নেই। আমি এই খাদ্য সামগ্রি পাওয়ায় অনেক খুশি। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন