আজ সাবেক রাষ্ট্রপতি এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

আজ সাবেক রাষ্ট্রপতি এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ১১:৩৬:৪৭ পূর্বাহ্ন

আজ সাবেক রাষ্ট্রপতি এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী

ফাইল ছবি


জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের এই দিনে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ মৃত্যুবরণ করেন তিনি। দিনটি যথাযথ মর্যাদায় পালন করার জন্য জাতীয় পার্টির দুটি অংশই কর্মসূচি গ্রহণ করেছে।

রোববার (১৪ জুলাই) মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে জাপা এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। এদিন বেলা ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন দলটির চেয়ারম্যান এবং সংসদে বিরোধীদলীয় নেতা জি এম কাদের।

এ ছাড়াও জাপার কাকরাইল এবং বনানী কার্যালয়ে দিনব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে জাতীয় পার্টি অপর অংশ কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণসভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন প্রয়াত এরশাদের সহধর্মিণী এবং সংসদের সাবেক বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

এদিকে, বারিধারায় এই অংশের অস্থায়ী কার্যালয়ে দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে জাপার দুই অংশই নগরীর বিভিন্ন স্থানে পোস্টার ও ফেস্টুন লাগিয়েছে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪