শাল্লায় দু র্নী তি র অ*ভিযোগ এনে মাদ্রাসার সভপতিকে অনাস্থা প্রস্তাব
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শাল্লায় দু র্নী তি র অ*ভিযোগ এনে মাদ্রাসার সভপতিকে অনাস্থা প্রস্তাব

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ০৩:৫৬:৩৯ পূর্বাহ্ন

শাল্লায় দু র্নী তি র অ*ভিযোগ এনে মাদ্রাসার সভপতিকে অনাস্থা প্রস্তাব

ছবি: সংগৃহীত


শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির  বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম ও মাদ্রাসার শিক্ষকদের সাথে অসদাচারণের অভিযোগ এনে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে লিখিত অনাস্থা প্রস্তাব প্রেরণ করেছেন ম্যানেজিং কমিটির ৭ সদস্য। এছাড়াও জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অনুলিপি দেয়া হয়েছে বলে জানান অভিযোগকারীরা। বৃহস্পতিবার এই লিখিত অনাস্থা প্রস্তাবটি দেয়া হয়।

অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয়, হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়ে ইছাক মিয়া  নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েন। তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে অযাচিতভাবে দুর্ব্যবহার শুরু করেন। এতে অতিষ্ঠ হয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির ৭ সদস্য গত ১১ জুন(বৃহস্পতিবার) সভাপতির বিরুদ্ধে লিখিত অনাস্থা প্রস্তাব মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দেয়া হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অনাস্থা প্রস্তাবকারী নবী হোসেন বলেন, ইছাক মিয়া সভপতি নির্বাচিত হয়ে সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও স্বাজনপ্রীতিতে জড়িয়ে পড়েন। এছাড়াও সভাপতি হিসেবে এককভাবে বিদ্যালয় বিরোধী সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করেছেন। প্রতিবাদ করলেই তিনি দেখে নেওয়ার হুমকি দেন। এজন্য ম্যানেজিং কমিটির ৭ সদস্যের স্বাক্ষরে অনাস্থা প্রস্তাব দেয়া হয়েছে।

অভিযুক্ত মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ইছাক মিয়া বলেন, এই অভিযোগের কোনো ভিত্তি নেই। অভিযোগ তদন্ত করলে দায়ভার অভিযোগকারীদের উপরেই পড়বে।

অভিযুগের বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলা উদ্দিন। 


জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন