জগন্নাথপুরে ৫০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ব* লৎকার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ৫০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ব* লৎকার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ০৪:৩৪:৩৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ৫০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ব* লৎকার

প্রতীকী ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুরে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরের নাম অন্তর দাস (১৫)। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের সুবোধ দাসের ছেলে। শনিবার (১৩ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার সকালে ওই শিশুর বাবা বাদী হয়ে অন্তর দাসের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ অভিযুক্তকে জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকা থেকে গ্রেপ্তার করে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিশুর পরিবার বন্যা কবলিত হয়ে হবিবনগর এলাকায় এক বাড়িত আশ্রয় নেন। অভিযুক্ত ওই কিশোরও একই বাড়িতে থাকত। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই শিশুর বাবা গরুর ঘাস নিয়ে বাড়ি ফিরে এসে ঘরে ঢুকে কাঁথার ভিতর তাঁর শিশু ও অভিযুক্তকে নড়াচড়া করতে দেখেন। তিনি তখন শিশুকে ডাক দিলে শিশুটি উলঙ্গ অবস্থায় কাঁথা ভিতর থেকে বের আসে।

পরে শিশুটি তার বাবার কাছে এই বিষয়টি জানায়। এসময় অভিযুক্ত অন্তর দাস পালিয়ে যায়। মামলার বাদী শিশুটির বাবা বলেন, অন্তর দাস ৫০ টাকা দিয়ে আমার ছোট্ট শিশুকে বলৎকার করে আসছিল। শুক্রবার বিষয়টি আমার কাছে ধরা পড়ে। এর আগে গত ৬ জুনও আমার ছেলেকে সে ধর্ষণ করে। আমি এর বিচার চাই। 

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মামলা দায়ের পর আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দিকে ওই শিশুটিকে চিকিৎসকের পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন