প্রতি রাতে চলে বালু লুট, লক্ষ লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত সরকার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

প্রতি রাতে চলে বালু লুট, লক্ষ লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত সরকার

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ১০:৫৬:১১ পূর্বাহ্ন

প্রতি রাতে চলে বালু লুট, লক্ষ লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত সরকার

প্রতীকী ছবি


দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী চিলাই নদী। এই পাহাড়ি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালুখেকো একটি চক্র। প্রতিরাতে চলেছে বালু খেকোদের হরিলুট। এতে করে সরকার প্রতি বছর লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে ভাঙনের মুখে পড়েছে চিলাই নদী সংলগ্ন ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বাজার, নদীর উপর নির্মিত ব্রিজ, বেরী বাঁধ। নদীর দুই পাড়ের বাড়ি ঘরের লোকজন প্রতিবাদ করলেও বালুখেকো চক্র তাতে পাত্তাই দিচ্ছে না। এলাকার লোকজন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা প্রদান করলে তাদের উপর উল্টো হামলা করে বালু খেকোর দল। উপজেলা সদরে আসলে, তাদের উপর হামলা করারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

উপজেলার চিলাই নদী থেকে বালু উত্তোলনে সরকারের নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে প্রতিরাতে প্রায় ৬০/৭০টি ছোট-বড় নৌকায় বালু উত্তোলন করে বিক্রি করছে বালুখেকো চক্র। এমনকি প্রতিরাতে প্রতিটি নৌকায় তিন থেকে চার টিপ করে বালু উত্তোলন করে বড় বাল্কহেডে বিক্রি করছে এই চক্র। সুরমা নদীর ভুজনা এলাকায় অথবা কাটাখালি এলাকায় বড় বাল্কহেডের মালিকদের কাছে বালু বিক্রি করে আসছে রাতের আঁধারে। এসব এলাকার নদীপাড়ের বাড়ি ঘরের লোকজন রাতে বালু উত্তোলনে বাধা দিলে তাদের সাথে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে নৌকার ইঞ্জিনের বিকট শব্দ হওয়ার কারণে আশপাশের বাড়ি ঘরের শিশু থেকে বয়োবৃদ্ধ লোকজন ঘুমাতেও পারছে না।

বিভিন্ন পাহাড়ি ছড়া দিয়ে ওপার থেকে ঢলের সঙ্গে বালু এসে স্তূপে পরিণত হয়েছে। গত কয়েকদিন যাবৎ প্রতি রাতে নদীতে অবৈধভাবে বোমা মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে আরেকটি চক্র। প্রতি বছর একটি ভিটে ভরাট করে বালু দিয়ে। বর্ষার শুরুতেই সেই ভিটে থেকে নৌকায় বালু বিক্রি করা হয়। 

জানা যায়, ভারতের চেড়াপুঞ্জি থেকে নেমে আসা এই চিলাই নদী দোয়ারাবাজার উপজেলার চারটি ইউনিয়নের সীমানা ঘেঁষে সুরমা নদীতে এসে যুক্ত হয়েছে। ইউনিয়ন চারটি হল বাংলাবাজার ইউনিয়ন, বোগলাবাজার ইউনিয়ন, সুরমা ইউনিয়ন ও দোয়ারাবাজার সদর ইউনিয়ন। এই চার ইউনিয়নে প্রায় ২০ গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী। নদীর পাশে, বাড়িঘর, বাজার, মসজিদ ব্রিজ ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। নদীর এসব জায়গা থেকে প্রতিদিন সন্ধ্যা থেকে  সকাল পর্যন্ত বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করছে চক্রটি।

স্থানীয় ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আবুল কালাম বলেন, চিলাই নদীর বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছিল প্রায় ১৫ বছর পূর্বে।  বর্তমানে নদীতে পানি পরিপূর্ণ হওয়ায় এখন বালু উত্তোলন করার কারণে ছড়ার দুই পাড়ের বাড়িরঘর একটু ঢেউ হলেই ভেঙে যাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে প্রতি রাতে প্রায় অর্ধশত নৌকা রাতের আঁধারে নদীর পাড় ঘেঁষা চড় থেকে বালু নিয়ে যাচ্ছে। এতে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত লাখ লাখ টাকার বেরী বাঁধ ধসে নদী গর্ভে চলে যাচ্ছে। বালু উত্তোলনের সময়ে জায়গার মালিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু বলেন, চিলাই নদী সরকারিভাবে কোনো ইজারা দেয়া হয়নি। খবর পেয়েছি রাতের আঁধারে একটি চক্র চুরি করে নদী থেকে বালু উত্তোলন করে। এসিল্যান্ড না থাকায় একটু সমস্যা হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন