নিজেদেরকে রা জা কা র বলা অত্যন্ত দুঃখজনক-প্রধানমন্ত্রী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

নিজেদেরকে রা জা কা র বলা অত্যন্ত দুঃখজনক-প্রধানমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ০৭:৪৮:১৬ পূর্বাহ্ন

নিজেদেরকে রা জা কা র বলা অত্যন্ত দুঃখজনক-প্রধানমন্ত্রী

ফাইল ছবি


সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের “তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার” স্লোগান দেওয়াকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না। 

সোমবার সকালে তার কার্যালয়ে আয়োজিত মন্ত্রণালয়/বিভাগগুলোর ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর, বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করেন। সেখানে তারা “তুমি কে, আমি কে/ রাজাকার, রাজাকার”, “চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার”, “কোটা না মেধা, মেধা মেধা” ইত্যাদি স্লোগান দেন। 

এ বিষয়ে প্রধানমন্ত্রী তঁার বক্তব্যে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার বাহিনী কীভাবে দেশে অত্যাচার চালিয়েছে তা তারা জানে না। এসব অত্যাচার, রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকা এরা দেখেনি। তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাবোধ হয়নি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। লাখো শহীদ রক্ত দিয়ে গেছেন, লাখো মা-বোন নির্যাতিতা, তাদের এই অবদান ভুললে চলবে না। এটা মনে রাখতে হবে। পাকিস্তানি হানাদার ও রাজাকার বাহিনী যেভাবে এ দেশে অত্যাচার করেছে, সেখানে আমার খুব দুঃখ লাগে রোববার যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে, তারা রাজাকার। 

তিনি বলেন, তারা কি জানে ’৭১ সালের ২৫ মার্চ কী ঘটেছিল সেখানে? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এই দেশীয় দোসররা। ৪০ জন মেয়েকে পাকিস্তানি ক্যাম্পে ধরে নিয়ে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করেছিল। তারা সেখানে কী অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফঁাসি দিয়েছিল। তাদের কাপড় পরতে দেওয়া হতো না। একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখত। দিনের পর দিন তাদের ওপর পাশবিক নির্যাতন চালাত। 

সরকারপ্রধান বলেন, যখন তাদের উদ্ধার করা হয়, মিত্রশক্তির এক ভারতীয় শিখ সৈন্য নিজের মাথার পাগড়ি খুলে এক মেয়ের গায়ে পরিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন। এটা কেবল একটা ঘটনা, এ রকম বহু ঘটনা রয়েছে। 

মুক্তিযদ্ধে নারীদের অবদান তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমাদের মেয়েরা বসে থাকত না। তারাও কিন্তু কাজ করত। পিরোজপুরে এক মেয়ে হানাদার পাকিস্তানি বাহিনীর রান্নার কাজ করত এবং রাতে নদী সঁাতরে পার হয়ে চিতলমারীতে গিয়ে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে গিয়ে হানাদারদের খবর পেঁৗছে দিত। ধরা পড়ার পর দুটি গাড়ির সঙ্গে তার দুই পা বেঁধে টেনেহিঁচড়ে খণ্ডবিখণ্ড করে ফেলা হয়। এসব অত্যাচার, রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকা এরা দেখেনি। তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। 

তিনি বলেন, হঁ্যা আমাদের গেরিলা যুদ্ধ হয়েছে। এখানে কেউ শান্তি কমিটিতে ছিল, কিন্তু মানুষের ক্ষতি করেনি। কিন্তু যে বাহিনীগুলো তারা (পাকিস্তানি হানাদারেরা) তৈরি করেছিল, তাদের হাতে অস্ত্র দিয়েছিল এবং তাদের দিয়ে মানুষের ক্ষতি করত, অত্যাচার, লুটপাট এবং গণহত্যা চালাত। তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিয়েছি, তাদের বিচার করে অনেকের ফঁাসিও দিয়েছি। এর মাধ্যমে তাদের দ্বারা যারা নির্যাতিত, তারা ন্যায়বিচার পেয়েছে। 

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবদের সম্পাদন করা এপিএ একে একে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। ২০২২-২৩ অর্থবছরে এপিএ বাস্তবায়নে সাফল্য প্রদর্শনের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০টি মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কৃত করেন। সার্বিক মূল্যায়নে বিদ্যুৎ বিভাগ শীর্ষ স্থান লাভ করে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচারচর্চায় উৎসাহ দিতে সরকারি কর্মকর্তাদের জন্য ব্যক্তিগত পর্যায়ে প্রবর্তিত শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২৪ লাভ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন। 

অনুষ্ঠানে সরকারি কর্ম সম্পাদন ব্যবস্থাপনাবিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাগত বক্তৃতা করেন। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪