সুনামগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতা গ্রে ফ তা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতা গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৭/২০২৪ ১২:২০:১৫ অপরাহ্ন

সুনামগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতা গ্রে ফ তা র

ছবি: সংগৃহীত


নাশকতা সৃষ্টির অভিযোগের মামলায় সুনামগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি সুমেল মিয়া এবং সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের প্রকাশনা ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহান শাহরিয়ার ফাহিম।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ বলেন, বুধবার দুপুর দেড়টায় সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট থেকে সুমেল মিয়াকে এবং হাসননগর ছাত্রশিবিরের একটি মেস থেকে ফারহানকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে ২০২৩ সালের ডিসেম্বরে নাশকতার মামলা হয়েছিল। তারা কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢুকে নাশকতার চেষ্টা করছিল। এ কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী বলেন, তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন