আমির খসরুসহ বিএনপির ৩৯৬ নেতাকর্মী কা রা গা রে
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৭ AM

আমির খসরুসহ বিএনপির ৩৯৬ নেতাকর্মী কা রা গা রে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৭/২০২৪ ০৬:১৫:০০ AM

আমির খসরুসহ বিএনপির ৩৯৬ নেতাকর্মী কা রা গা রে

ছবি: সংগৃহীত


বিটিভি ভবনে হামলা-ভাঙচুরসহ বিভিন্ন থানার পৃথক কয়েক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ৩৯৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৪ জুলাই) ঢাকার পৃথক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন তিন দিনের রিমান্ড শেষে আমির খসরুকে আদালতে হাজির করে তাকে আটক রাখার আবেদন করে পুলিশ। আমির খসরুর পক্ষে ডিভিশন, চিকিৎসার আবেদন করা হয়। আদালত কারাবিধি অনুযায়ী ডিভিশন এবং চিকিৎসা দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে আদেশ দেন।

রোববার আমির খসরুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে, নাশকতার অভিযোগে বিভিন্ন থানার মামলায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী