এবার নুসরাত তাবাসসুমকে তুলে নেওয়ার অ ভি যো গ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

এবার নুসরাত তাবাসসুমকে তুলে নেওয়ার অ ভি যো গ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৪ ০৩:২৫:৫২ পূর্বাহ্ন

এবার নুসরাত তাবাসসুমকে তুলে নেওয়ার অ ভি যো গ

ছবি: সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসসুমকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

আজ (রোববার) ভোর পাঁচটায় মিরপুরের একটি বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল হান্নান মাসউদ এবং সহ-সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত। 

ফেসবুকে দেওয়া এক পোস্টে আবদুল হান্নান মাসুদ লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল ও নুসরাত তাবাসসুমকে ভোরে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়েছে। অবিলম্বে তাদের সন্ধান ও মুক্তি চাই।

রিফাত রশিদ বলেন, আজ সকাল ৫টা ১০ মিনিটের দিকে আমাদের আরেকজন সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী বাহিনী।

এদিকে গতকাল (শনিবার) সংগঠনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা নিরাপত্তাজনিত কারণে হেফাজতে নিয়েছেন। ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুনায়েদ আলম সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার অপর তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও নাহিদ ইসলামকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করে ডিবি। তাদেরও নিরাপত্তাজনিত কারণেই আটক করা হয় বলে জানানো হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪