ট্রেন চলাচল কবে শুরু হবে এখনো সিদ্ধান্ত হয়নি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

ট্রেন চলাচল কবে শুরু হবে এখনো সিদ্ধান্ত হয়নি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৭/২০২৪ ০৮:৫৮:১৩ পূর্বাহ্ন

ট্রেন চলাচল কবে শুরু হবে এখনো সিদ্ধান্ত হয়নি

ছবি: সংগৃহীত


দেশের চলমান পরিস্থিতিতে কবে থেকে ট্রেন চলাচল করবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত।  তিনি বলেন, ট্রেন চলাচলের সিদ্ধান্ত হলে জানানো হবে।

রোববার (২৮ জুলাই) সকালে এ তথ্য জানান ডিজি সরদার সাহাদাত।

এর আগে, সরকারিতে চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার দাবি আন্দোলন ঘিরে সহিংস তাণ্ডবের কারণে সারা দেশে যাত্রীবাহী ট্রেন বন্ধ হয়ে যায়।

স্বল্প দূরত্বে যেসব ট্রেন চলার কথা ছিল, সেগুলোও বাতিল করা হয়েছে।

ডিজি সরদার সাহাদাত বলেন, ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ট্রেন চালানো কোনো বিষয় না, বিষয়টি হচ্ছে নিরাপত্তা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কবে থেকে ট্রেন চলবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় কোটাবিরোধী আন্দোলন ঘিরে বিএনপি, জামায়াত-শিবির রেল লাইনের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে জননিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪