বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না করার আহ্বান প্রতিমন্ত্রীর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না করার আহ্বান প্রতিমন্ত্রীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৭/২০২৪ ০৮:৫১:১৫ পূর্বাহ্ন

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না করার আহ্বান প্রতিমন্ত্রীর

ছবি: সংগৃহীত


বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাক‌তে প্রবাসী বাংলা‌দে‌শি‌দের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

সোমবার (২৯ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনা অভিবাসন ব্যয়ে বোয়েসেলের মাধ্যমে জর্ডানগামী ৪৮ জন নারী কর্মীর সেন্ড-অফ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ অনু‌রোধ ক‌রেন।

প্রতিমন্ত্রী ব‌লেন, বাংলাদেশের উন্নয়নে সিংহভাগ প্রবাসীদের অবদান। আমি সবাইকে দেশবিরোধী অপপ্রচার থেকে বিরত থাকতে অনুরোধ করব। আমরা জনশক্তিকে সম্পদে রূপান্তর করতে কাজ করছি।

বিনা অভিবাসন ব্যয়ে জর্ডানগামী ৪৮ জন নারী কর্মীর উদ্দেশে শফিকুর রহমান বলেন, আপনাদের কর্মকাণ্ড দিয়ে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। আপনারা একেকজন দেশের প্রতিনিধি, বাংলাদেশের অ্যাম্বাসেডর। আপনাদের কাজ, চলাফেরা, ব্যবহারে দেশের সুনাম বৃদ্ধি পাবে।

তি‌নি ব‌লেন, আমি আশা করি, আপনারা আপনাদের পরিবারের আর্থিক উন্নতির জন্য কাজ করবেন। বৈধ পথে আপনাদের অর্জিত রেমিটেন্স দেশে পাঠাবেন, যা আপনাদের পরিবার ও দেশের উন্নয়নে কাজ লাগবে।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে যারা বিদেশ যেতে চায়, তাদের জন্য আপনারা অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন। আপনারা তাদের উদ্বুদ্ধ করবেন, যাতে সবাই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে বিদেশে যায়।

অনুষ্ঠা‌নে সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিকা আনোয়ার, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে ১৩টি দেশে মোট ১৫ হাজার ৫৫৮ জন কর্মী বিদেশে গেছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪