জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত-১৪ দলের সভা শেষে ওবায়দুল কাদের
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৭ AM

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত-১৪ দলের সভা শেষে ওবায়দুল কাদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৭/২০২৪ ০৯:৩৯:৩৯ AM

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত-১৪ দলের সভা শেষে ওবায়দুল কাদের

ফাইল ছবি


জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৯ জুলাই) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ১৪ দলের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাতে গণভবনে ১৪ দলের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি- জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার দ্রুত বাস্তবায়ন করবে।

এ সময় বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘জামায়াত-শিবির নিষিদ্ধ হলে তারা আর সংবাদ সম্মেলন কিংবা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সূচনা বক্তব্য দেন শেখ হাসিনা।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী