বুধবার থেকে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

বুধবার থেকে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৭/২০২৪ ০৫:৪০:২৪ পূর্বাহ্ন

বুধবার থেকে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

ছবি: সংগৃহীত


দেশের সব অফিস-আদালত আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ধারাবাহিকায় ৩১ জুলাই থেকে ব্যাংকের কার্যক্রমও নতুন সময়সূচি অনুসারে স্বাভাবিক নিয়মে চলবে। ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক লেনদেন হবে। ব্যাংকের অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগামীকাল ৩১ জুলাই বুধবার থেকে তা কার্যকর হবে।  

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ায় দেশে কারফিউ জারিসহ গত সপ্তাহের রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি দিয়েছিল সরকার। বুধবার ও বৃহস্পতিবার সরকারি-বেসরকারি অফিসগুলোও সীমিত পরিসরে খুলে দেওয়ার পাশাপাশি কারফিউ শিথিল করা হয়। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। কারফিউ’র সময়সীমা আরও শিথিল করছে সরকার। অফিস আদালত স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলার নির্দেশনা দিয়েছে সরকার। এর ধারাবাহিকতায় ব্যাংক লেনদেনও স্বাভাবিক নিয়মে চলবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪