গণভবন-বিমানবন্দরে জ ঙ্গি হা*মলার পরিকল্পনা ছিল-আরাফাত
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩২ AM

গণভবন-বিমানবন্দরে জ ঙ্গি হা*মলার পরিকল্পনা ছিল-আরাফাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৭/২০২৪ ০৬:৪৩:৪১ AM

গণভবন-বিমানবন্দরে জ ঙ্গি হা*মলার পরিকল্পনা ছিল-আরাফাত

ফাইল ছবি


কোটা আন্দোলনের ওপর ভর করে গণভবন ও এয়ারপোর্টে (বিমানবন্দর) জঙ্গি হামলার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। 

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী, চার সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের এক পর্যায়ে বাইরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান। 

মোহাম্মদ এ আরাফাত বলেন, কীভাবে তারা পরিকল্পনা করে জঙ্গি আক্রমণ করেছে, এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে। আমরা সবগুলো বিষয় মূল্যায়ন করছি। তারা গণভবনে হামলার পরিকল্পনা করেছিল। তিনি বলেন, তারা টেলিভিশনে কেন হামলা করতে গেল? মেট্রোরেলের সঙ্গে কী সম্পর্ক কোটার? তবুও তারা কেনো পুড়িয়েছে? তারা পুলিশ স্টেশনে হামলা করেছে। এর সঙ্গে কী সম্পর্ক?

আরাফাত বলেন, তাদের বিমানবন্দরে হামলার পরিকল্পনা ছিল। এ জিনিসগুলো মূল্যায়ন করা হয়েছে। তাদের শক্তি কতটুকু ছিল বা আছে সেগুলো মূল্যায়ন করা হচ্ছে। মূলত থার্মোমিটারের মতো কতটা গরম বা ঠান্ডা আছে, তা মূল্যায়ন করা হচ্ছে। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী