গণগ্রেপ্তার করছি না : স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩২ AM

গণগ্রেপ্তার করছি না : স্বরাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৭/২০২৪ ০৬:৪৫:১০ AM

গণগ্রেপ্তার করছি না : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি


কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পর তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, কোনো গণগ্রেপ্তার আমরা করছি না। 

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘অনেকেই বলছেন আমরা গণগ্রেফতার করছি। কোনো গণগ্রেফতার আমরা করছি না। এমন কোনো জেলা নেই যেখানে ধ্বংস না করলেও তারা নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছেন। আর ধ্বংসের জায়গাগুলো আপনারা সবাই দেখেছেন। আমাদের জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে। তারা প্রাণহানি ঘটিয়েছে। আমরা সবকিছুর নিন্দা জানাই।’

মন্ত্রী বলেন, আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করছি না। গোয়েন্দা তথ্য, ভিডিও ফুটেজ, সাক্ষী সাবুদ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি, তাদেরই গ্রেফতার করছি। ভুলক্রমে যদি কেউ নিয়ে আসে থানায় আমাদের অফিসাররা তাদের চেক করে যদি মনে করেন তিনি নিরপরাধ তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। 

আসাদুজ্জামান খান বলেন, ‘গণগ্রেফতার হচ্ছে না। হঁ্যা, গ্রেফতার আমরা করেছি। কারণ ধ্বংসের কাণ্ড আপনারা যাত্রাবাড়ীতে দেখেছেন।’ তিনি আরও বলেন, ‘যারা এই কর্মকাণ্ড করেছেন তারা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করেছেন। তাদের বিরুদ্ধে যে ধরনের আইন অনুযায়ী ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই হবে। আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে অন্তরীণ করব না।’


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী