কোটা সংস্কার আন্দোলন: বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করলো ইইউ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

কোটা সংস্কার আন্দোলন: বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করলো ইইউ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৭/২০২৪ ০৬:৪৫:১১ পূর্বাহ্ন

কোটা সংস্কার আন্দোলন: বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করলো ইইউ

ছবি: সংগৃহীত


চলতি বছরের সেপ্টেম্বরে প্রথম দফায় বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি নতুন অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা শুরুর কথা ছিল। তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় অংশীদারত্ব চুক্তির আলোচনা আপাতত স্থগিত করেছে ইইউ। কূটনৈতিক ও ইইউর ঢাকা মিশনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ইইউর একটি সূত্র জানায়, চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে যে আলোচনা শুরুর কথা ছিল, সেটি আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ আলোচনা হবে। তবে কবে নাগাদ এ আলোচনা শুরু হতে পারে সে বিষয়ে কোনো বার্তা দেয়নি সূত্র।

কূটনৈতিক সূত্র বলছে, অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়ন একটি দেশের সঙ্গে অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে থাকে। গত বছরের ২৫ অক্টোবর নতুন ইইউ–বাংলাদেশ অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। ব্রাসেলসে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফর ডার লেয়েন উপস্থিত ছিলেন।

তখন বাংলাদেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ৪০ কোটি ইউরো অর্থায়নের লক্ষ্যে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি সই হয়। এছাড়া আরও পাঁচটি ক্ষেত্রে সহযোগিতা বাবদ সাত কোটি ইউরোর চুক্তিও সই করা হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪