শিগগির ব্যারাকে ফিরবে আর্মি : স্বরাষ্ট্রমন্ত্রী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিগগির ব্যারাকে ফিরবে আর্মি : স্বরাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৪ ০৮:৪২:১৬ পূর্বাহ্ন

শিগগির ব্যারাকে ফিরবে আর্মি : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শিগগির কারফিউ প্রত্যাহার করা হবে এবং আর্মিও ব্যারাকে ফিরে যাবে।’ 

বুধবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তিনি জিজ্ঞাসা করেছেন যে আর কতদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা বলেছি যে, মনে করছি ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। খুব শর্ট টাইমের মধ্যে সান্ধ্য আইন বা কারফিউ তুলে নিতে পারব। আর্মিও ব্যারাকে ফিরে যাবে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অনেকদিনের চাওয়া ছিল মানুষের জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা। এটার প্রক্রিয়া চলছে।’ জামায়াত নিষিদ্ধ করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে কি না, জানতে চাইলে মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘অবনতি তো অনেকখানি হয়ে আছে। আমরা ধীরে ধীরে এটাকে স্বাভাবিক করে আনছি। অবনতির পেছনে যারা আছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে।’


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪