ঢাবি ও সাংস্কৃতিক পরিষদের সঙ্গে মাঠে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩২ AM

ঢাবি ও সাংস্কৃতিক পরিষদের সঙ্গে মাঠে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৮/২০২৪ ০৩:৪৬:২০ AM

ঢাবি ও সাংস্কৃতিক পরিষদের সঙ্গে মাঠে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত


বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা।

শুক্রবার (২ আগস্ট) দুপুর আড়াইটায় অবস্থান কর্মসূচি শুরু হয়।  

এর আগে কওমি শিক্ষার্থীর বায়তুল মোকাররম থেকে মিছিল নিয়ে শাহবাগ যান। সেখান থেকে ফেরার পথেই প্রেস ক্লাবের সামনে ঢাবি ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তারা।

আন্দোলনের ফলে পল্টন থেকে প্রেস ক্লাবমুখী যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করা গেলেও এখন পর্যন্ত কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। এ সময় আন্দোলনকারীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী