আজকের আ.লীগের শোক মিছিল বাতিল
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩১ AM

আজকের আ.লীগের শোক মিছিল বাতিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৪ ০৯:৪৪:০৯ AM

আজকের আ.লীগের শোক মিছিল বাতিল

ফাইল ছবি


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শনিবার (৩ আগস্ট) বিকালে রাজধানীতে ‘শোক মিছিল’ কর্মসূচি ঘোষণা করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে পূর্ব নির্ধারিত এ শোক মিছিল বাতিল করেছে দলটি।

শুক্রবার (২ আগস্ট) রাতে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান এক বার্তায় এ তথ্য জানান৷

এর আগে এই শোক মিছিল কর্মসূচি দেওয়া হয়েছিল শুক্রবার ৷ পরে শুক্রবার বাদ আসর সারা দেশে সকল মসজিদে দোয়া ও মোনাজাতের কর্মসূচি দেওয়া হয় ৷ পরদিন (শনিবার) বিকেল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে এ ‘শোকমিছিল’ কর্মসূচির কথা জানানো হয়েছিল।  

শোকমিছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমণ্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে বলা হয়।

তবে শুক্রবার রাতে সায়েম খান এক বার্তায় জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আগামীকাল আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোকমিছিল হবে না।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী