প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, অন্তর্বর্তী সরকার গঠন হবে: সেনাপ্রধান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, অন্তর্বর্তী সরকার গঠন হবে: সেনাপ্রধান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৮/২০২৪ ০৪:৩৫:০৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, অন্তর্বর্তী সরকার গঠন হবে: সেনাপ্রধান

ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। এই সরকার দেশ পরিচালনা করবে। সোমবার বিকাল পৌনে চারটার দিকে সেনা সদরদপ্তরে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে একথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, রাষ্ট্রপতির সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করব। তিনি আরও বলেন, প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে।

দেশবাসীকে সংঘাতের পথে না যাওয়ার আহ্বান জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেশকে শান্তিপূর্ণ অবস্থায় ফিরিয়ে আনা হবে। আমি সব দায়িত্ব নিচ্ছি। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব। সেনাপ্রধান জানান, দেশে এখন আর কোনো কারফিউ নেই। কোনো জরুরি অবস্থা নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সেনাবাহিনীসহ সব বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে কেউ যেন গুলি না করে। বলেন, সেনাবাহিনী কোনো গুলি করেনি। পুলিশসহ সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে কেউ যেন গুলি না করে।

সশস্ত্র বাহিনীর প্রধান জাতির উদ্দেশে বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। সশস্ত্র বাহিনীর ওপর আস্থা রাখুন। আমি সব ধরনের দায়িত্ব নিচ্ছি...আপনাদের জান-মাল। এবং আমি কথা দিচ্ছি আপনারা আশাহত হবেন না। আপনাদের যত দাবি আছে সব দাবি আমরা পূরণ করব। দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে ভাঙচুর অরাজকতা করবেন না।

সেনাপ্রধান জানান, তিনি বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্যে জাতীয় পার্টি, বিএনপি, জামায়েতে ইসলামি ও ইসলামি দলগুলোর নেতারা ছিলেন। তবে এই বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিলেন না। সুশীল সমাজের ব্যক্তিদের মধ্যে ছিলেন অধ্যাপক আসিফ নজরুল।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪