ঢাকায় ফিরেছেন ড. ইউনূস
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

ঢাকায় ফিরেছেন ড. ইউনূস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৮/২০২৪ ০৫:১০:৫৮ পূর্বাহ্ন

ঢাকায় ফিরেছেন ড. ইউনূস

ছবি: সংগৃহীত


প্যারিসের অলিম্পিক থেকে দেশে ফিরছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৫ আগস্ট) দুপুরের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

জানা যায়, ড. ইউনূস গত ২১ জুলাই প্যারিস অলিম্পিকে যান। যাওয়ার পথে তিনি দেশের সহিংস অবস্থা দেখে গেছেন।

তিনি পৃথিবীর অলিম্পিকের তিন বিশেষ অতিথির একজন এবং জাতিসংঘ মহাসচিবের সাত উপদেষ্টার একজন উল্লেখ করে তার আইনজীবী ব্যারিস্টার মামুন বলেন, ‘উনার দেশ সম্পর্কে জানতে চাওয়ায় তিনি সেখানে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন। দেশে যে ছাত্র-জনতার ওপর গুলি হয়েছে, ৩২ জন শিশুকে হত্যা করা হয়েছে তিনি তা তুলে ধরেছেন।’

ব্যারিস্টার মামুন আরও বলেন, ‘উনি বলেছেন দেশে একটি সঠিক সাধারণ নির্বাচন ছাড়া সরকার বসার কারণেই আজ এমনটা হয়েছে। তাই তিনি সাধারণ নির্বাচনের কথা উল্লেখ করেছেন। উনি একজন নাগরিক হিসেবে এ কথা বলেছেন। এটা শুধু তিনি নন। বাংলাদেশের প্রতিটি জায়গায় সবাই বলছে। অথচ তখন রাষ্ট্রদ্রোহ হয় না। আর ড. ইউনূস বলায় তা রাষ্ট্রদ্রোহ হয়। তাই তিনি দেশে আসেন।’

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪